জগন্নাথপুরে এম এ সাত্তার গ্রুপের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বুয়েটের মেধাবী ছাত্র আবরারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে যুক্তরাজ্য বিএনপির সফল অর্থ সম্পাদক এম এ সাত্তার গ্রুপের উদ্যােগে সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জগন্নাথপুর মধ্যবাজারে মিছিল পরবর্তী প্রতিবাদ সভা জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা অাল অামিন ইসলামের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক জেলা যুবদলের যুগ্ম- সাধারন সম্পাদক সাবেক ছাত্রদল নেতা এম এম সুহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের অন্যতম নেতা জাকির হোসেন। প্রতিবাদ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মিজানুর রহমান মিজান, যুবদল নেতা অাশরাফুল ইসলাম, ছাত্রদল নেতা এরশাদ মিয়া, এম এম সিপন, জসিম উদ্দিন, রুহুল অামিন, অাবু তালেব, জিবান তালুকদার, সাহেদ তালুকদার, ফয়ছল অাহমদ, তারেক অাহমদ মিটু, লিকন মিয়া, ইজাজুল ইসলাম মন্টু, জুবেদ মিয়া, তারেক অাহমদ, অারমান ভূইয়া, শেখ টিপু, জুয়েল অাহমদ, অাবজল মিয়া, রাজু অাহমদ, জুয়েল মিয়া, টিপু সুলতান প্রমূখ।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এম সুহেল বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যায় জড়িত সকল খুনীদের দ্রুত ট্রাইবুনালে বিচার করতে হবে। ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন মতের ছাত্রদের উপর ভয়াবহ নির্যাতন করে আসছে ছাত্রলীগ। আবাসিক হলগুলোতে টর্চার সেল বানিয়ে সাধারণ ছাত্রদের উপর বর্বরতা চালায় ছাত্রলীগের ক্যাডাররা। ছাত্রলীগ শিক্ষাঙ্গণে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, অনতিবিলম্বে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং আবরার হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করতে হবে।
তিনি অারোও বলেন, সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অাজ মিথ্যা মামলায় কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। যুবদল নেতা জাকির হোসেন তিনি অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।





























