জগন্নাথপুরে রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ দিপাল বাবু আর নেই ॥ চলছে শোকের মাতম
- Update Time : ০৩:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ দিপাল বাবু আর নেই। সবার প্রিয় মানুষটির অকাল মৃত্যুতে সর্বত্র বইছে শোকের ছায়া।
জানাযায়, ৫ অক্টোবর শনিবার রাতে সিলেটের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক ও স্থানীয় খাশিলা গ্রামের বাসিন্দা এবং রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ দিপক কান্তি দে দিপাল এর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে সর্বত্র নেমে আসে শোকের ছায়া। সবার প্রিয় দিপাল বাবুর অকাল মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছেন না। মনের অজান্তেই সবাই কান্নায় ভেঙে পড়েছেন। তাঁর পরিবারে চলছে শোকের মাতম।
এদিকে-দিপাল বাবুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের অন্যতম সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা ও জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, যুগ্ম-সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার অালী, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, সহ-সম্পাদক রমজান আলী ছানা, জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুহিন আহমদ দুদু, যুবলীগ নেতা সিপন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ব্যবসায়ী সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি তাহা অাহমদ, জগন্নাথপুর সংবাদপত্র সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমূখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্বর্গীয় দিপাল বাবুর আত্মার শান্তি কামনা করেছেন।





























