জগন্নাথপুরে ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা ॥ বখাটে গ্রেফতার
- Update Time : ০৮:০০:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ বছরের এক অবুঝ শিশু কন্যাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় স্বপন দাস নামের ২৫ বছরের এক বখাটেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর বাজারের রেস্টেুরেন্ট কর্মচারী চঞ্চল দাস ও পৌর শহরের কেশবপুর বাজার এলাকার বাসিন্দা উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সুফিয়া খানম সাথী ওরফে সাবিত্রী দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কেশবপুর গ্রামের ১০ বছরের এক অবুঝ শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে স্বপন। এ সময় শিশুর চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে গেলে বখাটে স্বপন পালিয়ে যায়। পরে আহত শিশু কন্যাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে বখাটে স্বপনকে গ্রেফতার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতকে ২৮ সেপ্টেম্বর শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।





























