মিরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে অাব্দুল কাদিরকে নৌকা মার্কায় নির্বাচিত করুন- আতিকুর রহমান
- Update Time : ০১:৪০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদের ১৬ বছর পর আগামী ১৪ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২২ সেপ্টেম্বর রোববার প্রার্থীতা প্রত্যাহারের তারিখে উপজেলা নির্বাচন অফিসে, চেয়ারম্যান পদে মিরপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও দলীয় বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমান তাহার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
প্রত্যাহারকারী চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান বলেন, যেহেতু আ.লীগের রাজনীতি করি, বিধায় দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে দলীয় প্রতীক নৌকার মাঝি আবদুল কাদিরকে সমর্থন জানিয়ে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।
মিরপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আতিকুর রহমান জানান, তিনি চেয়ারম্যান প্রার্থী থাকাকালীন সময়ে যারা তাকে বিভিন্নভাবে সহযোগীতা করেছেন, সবার প্রতি তিনি অান্তরিক কৃতজ্ঞ।
আতিকুর রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, ১৬ বছর পর আগামী ১৪ অক্টোবর ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অাওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অাওয়ামীলীগ নেতা আবদুল কাদিরকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন।
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম জামাল জানান, মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলী সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নৌকার প্রার্থী অাওয়ামীলীগ নেতা আবদুল কাদিরকে নৌকা প্রতীকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ। প্রতীক বরাদ্দ হওয়ার পর পর দলীয় প্রার্থীর পক্ষে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা প্রচারনায় মাঠে নেমেছেন।





























