১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাসা-বাড়ির আঙ্গিনা অপরিস্কার থাকলেই জরিমানা- মেয়র আরিফ

  • Update Time : ০৮:১৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক :: সিলেট নগরীতে যাতে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা ছড়িয়ে পড়তে না পারে-সেজন্য বাসা-বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (৩১জুলাই)সন্ধ্যায় নগর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ জানিয়ে সিসিক মেয়র বলেন, প্রতিটি বাসায় বসবাসকারীকে উদ্যোগী হয়ে এডিস মশার উৎস নির্মূল করতে হবে। এছাড়া কোনভাবেই বাসা-বাড়ির আঙ্গিনা অপরিষ্কার রাখা যাবে না। বাসা-বাড়ির আঙ্গিনা পরিস্কার না রাখলে জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের সব ধরনের ছুটি বাতিল করার কথাও জানান মেয়র।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, বাসাবাড়ির বাইরের মশক নিয়ন্ত্রণে সিটি করপোরেশন সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা তিন দিনের বেশি জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই এডিস মশার বংশবিস্তারের উৎসগুলো নষ্ট করেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্ত থাকা যাবে। তিনি বলেন, সিসিক মশকনিধন কর্মীরা ঘরের বাইরে খোলা জায়গায় এই উৎসগুলো ধ্বংস করতে নিয়মিত কাজ করছে। তবে বাসার ভেতরে এবং আশপাশের এডিস মশা নিয়ন্ত্রণে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।

এ বিষয়ে নগরীর প্রত্যেক মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নগরবাসীকে সচেতন করে তুলতে বক্তব্য প্রদানের অনুরোধ জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েছ লৌদি, শান্তনু দত্ত সন্তু, প্যানেল মেয়র-৩ এবিএম জিল্লুর রহমান উজ্জল, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, সওকত আমীন তৌহিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা  ডা. জাহিদুল ইসলাম সুমন, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, হিসাব রক্ষন কর্মকর্তা আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিসিকের অন্যন্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাসা-বাড়ির আঙ্গিনা অপরিস্কার থাকলেই জরিমানা- মেয়র আরিফ

Update Time : ০৮:১৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯