সিলেট নগরীর উন্নয়নে ভারত সরকারের সহযোগিতা কামনা করেন মেয়র অারিফ
- Update Time : ০৩:৫২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস।
মঙ্গলবার বিকেলে সিলেট নগর ভবনে মেয়রের কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় অর্থায়নে নগরীতে চলমান বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সহ পারস্পারিক শিক্ষা বিনিময় ও বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বিকেল সাড়ে ৩টায় নগরভবনে আসলে স্বাগত জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় মেয়র ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান এবং তাকে সৌজন্য উপহার প্রদান করেন।
ভারতীয় হাইকমিশনারও মেয়রকে উপহার দেন। পরে তারা এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সাথে আমার সৌজন্য বৈঠক হয়েছে। বৈঠকে ভারত সরকারের অর্থায়নে সিলেট নগরীতে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতী নিয়ে কথা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনে ভারত সরকারের আরো উন্নয়ন সহায়তা কামনা করে মেয়র আরিফ রিভা গাঙ্গুলীকে বলেছেন, ‘ভারত -বাংলাদেশ যৌথ উদ্যোগে কয়েকটি উন্নয়ন কাজের ক্ষেত্র সম্প্রসারিত করার কথা বলেছি এবং তিনি সে সব ক্ষেত্রে ভারত সরকারকে সম্মত করানোর কথা জানিয়েছেন’।
বৈঠকে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী এল কৃষ্ণমূর্তি, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, প্যানেল মেয়র-১ ও সিটি কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





























