১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Update Time : ০৪:০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে ঢাকাদক্ষিণ সরকারি কলেজের লাইব্রেরিয়ান ও লেখক খায়রুল ইসলাম সুহেবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও রম্যলেখক আতাউর রহমান। তিনি শিক্ষার্থীদের স্কুল কলেজের বইয়ের পাশাপাশি অন্যান্য শিক্ষামূলক বই পড়ার পরামর্শ দিয়ে বলেন, সিলেট বর্তমানে শিক্ষায় পিছিয়ে পড়ছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সিলেটের শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিবে। মেয়েরা বর্তমানে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। পরিশ্রম করলে আরও এগিয়ে যাবে।

ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও খায়রুল ইসলাম সুহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদ্য সাবেক সভাপতি সাহাব উদ্দিন আহমদ, বিশিষ্ট চিত্রশিল্পী ও ফ্রিলান্স সাংবাদিক বাইস কাদির, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মুকিত, সহকারি প্রধান শিক্ষক ছলমান আহমদ চৌধুরী, প্রভাষক সাজ্জাদুর রহমান, প্রভাষক তানিয়া আক্তার, অনুষ্ঠানের অন্যতম সহযোগী রাজু আহমদ। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তানজিলা পারভিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন। অনুষ্ঠান শেষে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও গোলাপগঞ্জের বাতিঘর বই প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোলাপগঞ্জে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : ০৪:০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯