১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে মদ-গাঁজাসহ আটক ১
- Update Time : ০১:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে এনাম উদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার রাতে মদ-গাঁজাসহ তাকে আটক করা হয়। সে উপজেলার রামপাশা ইউনিয়নের উত্তর আজিজনগর গ্রামের মৃত মখরম আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্বে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাত ৯টায় রামপাশা (দক্ষিণপাড়া) গ্রামের একটি বাড়ি থেকে এনাম উদ্দিনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৩ বোতল ভারতীয় অফিসারর্স চয়েস মদ ও ২শ’ গ্রাম গাঁজা। তার বিরুদ্ধে ওই রাতেই থানার উপ-পরিদর্শক লিটন রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২১) দায়ের করেন।
আটক ও মামলা দায়েরের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান, আজ শনিবার এনাম উদ্দিনকে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।





























