বিশ্বনাথে দেওকলস ইউপি’র উপ- নির্বাচনে বিজয়ী আলেয়া বেগম
- Update Time : ০৬:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘ দুই বছর আগে ওয়ার্ডের মহিলা সদস্য শারমীন চৌধুরী তানিয়া পদত্যাগ করলে বৃহস্পতিবার ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন ৪ জন প্রার্থী। নির্বাচনকে সুষ্ঠু করতে মোতায়েন করা হয়েছিল আইন শৃংখলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। তিনটি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহন। এ ওয়ার্ডে ৪ হাজার ১শত ৪০জন ভোটারের মধ্যে ১ হাজার ৬শত ৮৪জন ভোটার নিজেদের ভোটাধিকার ভোট প্রয়োগ করেন। নির্বাচনে তাল গাছ প্রতিক নিয়ে ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আলেয়া বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দি বই প্রতিক নিয়ে সাকেরা বেগম ৫১৯ পান ভোট। অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হল-জেসমিন বেগম কলম প্রতিক নিয়ে ৩২০ ভোট এবং ময়না রানী দাস সূর্যমুখি ফুল নিয়ে ২৬০ ভোট পান। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনের দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে ফলাফলের এ তথ্য পাওয়া যায়।





























