০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

  • Update Time : ০৪:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সহযোগীতায় সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইট চালু ও সিলেট এম এ জি ওসমানী আর্ন্তাজতিক বিমানবন্দরের বিভিন্ন চিহ্নিত সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসক মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিযুম, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আলী, আকবর হোসেন, মো. রফিকুল ইসলাম শিতাব, মো. আছকির মিয়া, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আনহার চৌধুরী রাজু, মামুন আহমদ চৌধুরী, ফটো সাংবাদিক শহীদুল ইসলাম সবুজ, সৈয়দ রাসেল, মো. সজিব ভূইয়া, অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সিনিয়র সহ প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মো. রমজান আহমদ সাকিল, সহ শিক্ষা সম্পাদক তাহেল আহমদ, সহ যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইমাজ উদ্দিন, যোগাযোগ সম্পাদক মো. মকবুল চৌধুরী, সহ যোগাযোগ সম্পাদক মো. জমশের উদ্দিন, সহ সমাজসেবা সম্পাদক মো. শাহীন আহমদ, সহ আন্তর্জাতিক সম্পাদক গোলাম কিবরিয়া হিমু, মো. ইসলাম উদ্দিন ও সদস্য মো. দুলাল মিয়া।

স্মারকলিপির বিষয়বস্তুঃ বর্তমান সরকার ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে যুক্তরাজ্য প্রবাসীদের যাতায়াতের সুবিধার্থে সিলেট-লন্ডন ও লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালু করে। অল্পকিছুদিন পরেই সিলেট বিমানবন্দর হতে ফ্লাইট উড্ডয়নে ফুয়েল ও রানওয়ের সমস্যা উলে­খ করে সরাসরি সিলেট-লন্ডন ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত লন্ডন হতে সরাসরি সিলেট ফ্লাইট চালু রয়েছে। তারপরও অদৃশ্য হাতের ছোয়ায় অল্প কিছুদিন সরাসরি লন্ডন-সিলেট ফ্লাইট বন্ধ থেকে পূণরায় চালু হয়। বর্তমানে লন্ডন হতে ঢাকা ভায়া সিলেট দেখিয়ে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু রয়েছে। আমরা বৃহত্তর সিলেটবাসী ঢাকা হতে লন্ডন ভায়া সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দেখতে চাই। পাশাপাশি সিলেট বিমানবন্দরে দীর্ঘদিন ধরে কতিপয় কর্মকর্তা-কর্মচারীরা কর্মরত রয়েছেন। যাদের কারণে প্রবাসী সিলেটবাসী বিভিন্ন প্রতিকূলতার শিকার হচ্ছেন। তারা সিলেটে এক প্রকার আসন গেড়ে রয়েছেন। এরা বিমানবন্দরকে অর্থ উপার্জনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। এ ধরনের কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তিদের কারণে বর্তমান সরকারের উন্নয়ন মারাত্মকভাবে ম্লান হচ্ছে। গুটিকয়েক অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অসুন্দর আচরণে অনেক প্রবাসীরাই বাংলাদেশে আসার ক্ষেত্রে বিমুখ অবস্থান গ্রহণ করছেন। অর্থনৈতিক সমৃদ্ধিতে বিষয়টি অশনিসংকেত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবার পর থেকে যুক্তরাজ্য প্রবাসী সহ সকল প্রবাসীদের বিভিন্ন প্রকারের সেবাদানে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছেন। তদুপরি সিলেট বিমানবন্দরে কাষ্টমস ও ইমিগ্রেশনে প্রবাসী বাংলাদেশীরা নিয়মিত বিভিন্নভাবে হয়রানীর শিকার হচ্ছেন। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বর্তমান সরকারের ভাবমূর্তি বাংলাদেশ প্রবাসীদের কাছে সর্বাবস্থায় উজ্জ্বল করণে গৃহিত পদক্ষেপের জন্য আকুল আহবান করছি। সিলেট বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রবাসী বাংলাদেশীদের দেশের প্রতি আরো আগ্রহ সৃষ্টিতে বিমানবন্দরকে সবল ও নির্লোভ ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে পরিচালিত করার জন্য ব্যবস্থা গ্রহণে সবিনয় অনুরোধ করছি। সর্বোপরি প্রবাসী বাংলাদেশীদের কারণেই বাংলাদেশের সার্বিক অবস্থা প্রবাসে সমুজ্জল হচ্ছে ও অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রবাসীরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তাই তাদের সুবিধায় কার্যকর পদক্ষেপ গ্রহণ অতীব জরুরী। বাংলাদেশের প্রবাসীরা দেশের সম্পদ, তাঁদের যথাযথ মূল্যায়ন করুন। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

Update Time : ০৪:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯