০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে পিকআপ-বাস মুখোমুখি
- Update Time : ০১:৩৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে খাদে পড়ায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার বিকেলে উপজেলার বিশ্বনাথ-রশীদপুর সড়কের শাহজিরগাঁও গ্রামের রাস্তার সামনে এই ঘটনা ঘটে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিলেও তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাসে থাকা এক যাত্রী ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (নং-মোলভীবাজার-জ, ০৪-০০৭০) বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ-রশীদপুর সড়কের শাহজিরগাঁও গ্রামের রাস্তার সামন অতিক্রম করার সময়ে শাহজিরগাঁও গ্রামের ভেতর থেকে আসা একটি পিকআপকে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫জন আহত হন।
ঘটনাস্থলে যাওয়া বিশ্বনাথ থানার এসআই শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার বলেন, যারা আহত হয়েছেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।





























