০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অর্থ লুট

  • Update Time : ০৭:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বদরুল আলম, হবিগঞ্জ :: হবিগঞ্জ শহরের ঘাটিয়া ক্রস রোড এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে এক সন্ত্রাসী। হামলাকারীর হাতে ধারালো অস্ত্র থাকায় সেখানে এগিয়ে আসতে সাহস পাননি আশপাশের লোকজন।

শনিবার (২০জুলাই) দুপুরে উল্লেখিত এলাকার এআর মার্কেটের ‘এআর ফ্যাশন’ নামক কাপড়ের দোকানে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. জিয়াউর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, এআর প্লাজার সত্ত্বাধিকারী জেলার নবীগঞ্জ উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুর রহমান। তিনি ইংল্যান্ড প্রবাসী অবস্থানকালে মার্কেটের কেয়ার টেকারের দায়িত্বে ছিলেন হবিগঞ্জ শহরের মির্জাপুর এলাকার সারোয়ার উদ্দিন খান সুমন। আব্দুর রহমান সম্প্রতি স্থায়ীভাবে দেশে ফিরে নিজেই মার্কেট দেখাশোনার দায়িত্ব নিয়ে চাকুরী থেকে বাদ দিয়ে দেন সারোয়ারকে। এ কারণে ক্ষিপ্ত হয়ে সে এই হামলা করেছে।

মার্কেটের মালিক আব্দুর রহমান জানান, শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় মার্কেটে লোক সমাগম কম ছিল। দুপুরের দিকে তার কর্মচারী শান্ত পরিস্কার করার জন্য দোকান খোললে ধারালো অস্ত্র নিয়ে সারোয়ার এসে হামলা চালায়।

এ সময় সে সিসি ক্যামেরা ও কম্পিউটারসহ দোকানের মূল্যবান আসবাবপত্র ভাংচুর এবং ক্যাশ বাক্সে থাকা প্রায় ১ লাখ টাকা লুটে নিয়েছে। হামলাকারীর হাতে ধারালো অস্ত্র থাকায় ভয়ে কেউ এগিয়ে আসেনি। এ ব্যাপারে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অর্থ লুট

Update Time : ০৭:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯