বিশ্বনাথে আলিম পরীক্ষায় পাশের হার ৯১.৫১%, জিপিএ-৫ পেয়েছে ৪
- Update Time : ১০:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: এবার আলিম পরীক্ষায় বিশ্বনাথ উপজেলার ৭টি মাদরাসার মধ্যে ২টি মাদরাসায় ৪টি জিপিএ-৫ পেয়েছে। এবারের আলিম পরীক্ষায় উপজেলা ৭টি মাদরাসা থেকে ৩শত ১৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩০৪ জন। উপজেলার পাশের হার ৯১.৫১%। উপজেলার এলাহাবাদ আলিম মাদরাসা ৩টি ও সৎপুর কামিল মাদরাসায় ১টি জিপিএ-৫ পেয়েছে।
উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, উপজেলার দশপাইকা আনোয়ারুল উলুম দাখিল মাদরাসা থেকে ২০জন পরীক্ষায় অংশ নিয়ে ১৯জন কৃতকার্য হয়েছেন। এলাহাবাদ আলিম মাদরাসা থেকে ৩১জন পরীক্ষায় অংশ নিয়ে ২৮জন কৃতকার্য হয়েছেন। কামাল বাজার আলিম মাদরাসা থেকে ৫৭জন পরীক্ষায় অংশ নিয়ে ৫৪জন কৃতকার্য হয়েছেন। সৎপুর কামিল মাদরাসা থেকে ৭৬জন পরীক্ষায় অংশ নিয়ে ৭৪জন কৃতকার্য হয়েছেন। বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে ৪৪জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৩জন কৃতকার্য হয়েছেন। সিংগেরকাছ আলিম মাদরাসা থেকে ৫৪জন পরীক্ষায় অংশ নিয়ে ৫৪জন কৃতকার্য হয়েছেন। হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদরাসা থেকে ৩৫জন পরীক্ষায় অংশ নিয়ে ৩২জন কৃতকার্য হয়েছেন।





























