০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথ থানার তিন পুলিশ অফিসার পুরস্কৃত
- Update Time : ১০:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানার তিন পুলিশ অফিসার ভাল কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা ও গাঁজা পরোয়ানা তামিল কারীদের পুরস্কার দেয়া হয়। বুধবার দুপুরে মাসিক কল্যাণ সভায় সিলেট পুলিশ লাইন ড্রিল সেটে আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথ থানার তিন পুলিশ অফিসার কে পুরস্কার তুলে দেন সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। পুরস্কারপ্রাপ্ত অফিসার হলেন-বিশ্বনাথ থানার এসআই শফিকুল ইসলাম, লিটন রায়, এএসআই দীপক।





























