এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ : সিলেটে পাসের হার ৬৭.৫
- Update Time : ০২:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারাদেশে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। সিলেটে পাসের হার ৬৭.৫
এইচএসসি ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ ৫ উভয়ই বেড়েছে। সিলেটে এইচএসসি ও সমমান পরীক্ষার গতবার পাশের হার ছিল ৬২ দশমিক ১১ আর এবার এবার পাসের হার ৬৭ দশমিক ৫।
সিলেটে গতবার জিপিএ-৫ পেয়েছিলো ৮৭৩ জন শিক্ষার্থী এবার সে সংখ্যা বেড়ে ১০৯৪ জনে দাঁড়িয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১০ বিভাগে পাসের গড় হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন। গতবার পেয়েছিলেন ২৯ হাজার ২৬২ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ১৮ হাজার ৩২৪ জন।
গত ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। এরপর ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ মে শেষ হয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০।
এছাড়া মাদরাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে এইচএসসি (বিএম) ১ লাখ ২৪ হাজার ২৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।





























