০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী অপহরণকালে আটক ৩

  • Update Time : ০৯:৩১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে অটোরিকশাযোগে পালানোর সময় তিন অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার সকাল ১১টার দিকে সাদিপুর ইউনিয়নের নুরপুর গ্রামের নিকট থেকে অপহরণকারীদের আটক করা হয়।

আটককৃত অপহরকারীরা হচ্ছেন নবীগঞ্জ উপজেলার পরকুল গ্রামের মতিউর রহমান মটুকের ছেলে মারুফুর রহমান (২০), মৌলভীবাজার সদর থানার হামরকোনা গ্রামের আক্কল আলীর ছেলে শিপন আহমদ (১৯) ও একই গ্রামের বাদল মিয়ার ছেলে স্বপন মিয়া (২৬)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় চাতলপাড় জামেয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ও চাতলপাড় গ্রামের এনাম মিয়ার মেয়ে (১৭) প্রতিদিনের মত মাদরাসায় আসার সময় অপহরণকারীরা একটি অটোরিকসায় তুলে নিয়ে যায়। এ স্থানীয় জনতা গাড়িটিকে ধাওয়া করেন। খবর পেয়ে ওসমানীনগর থানার এসআই মাহমদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ জনতাকে সাথে নিয়ে সকাল ১১টার ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় অপহরণকাজে ব্যবহৃত একটি অটোরিকশাও আটক করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন আটকের সত্যতা স্বীকার করে বলেন, তিন অপহরণকারীকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী অপহরণকালে আটক ৩

Update Time : ০৯:৩১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯