শহীদ আরমান ঈমানী চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত- আফজাল হোসাইন কামিল
- Update Time : ১২:২৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা আফজাল হোসাইন কামিল বলেছেন, ঈমানী চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন শহীদ আরমান। দ্বীনের তরে তার আত্মদান যুগযুগ ধরে ইসলামী আন্দোলনের কর্মীদের অনুপ্রেরণা যোগাবে। তিনি রোববার (৩০ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর মাদানী র. জোন শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে শহীদ আরমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদানী জোন সভাপতি মোফাজ্জল করিমের সভাপতিত্বে ও শাখার প্রচার সম্পাদক জয়নুল ইসলাম জান্নাতের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলার সেক্রেটারী নাঈম উদ্দিন তাপাদার, ভার্থখলা জামেয়ার সভাপতি মোস্তফা আহমদ সোহান, মদনমোহন কলেজ শাখার সেক্রেটারি মোশাররফ আবেদীন, আব্দুল্লাহ আল মামনুন, সাজিদুর রহমান, সলাহউদ্দীন প্রমূখ। বিজ্ঞপ্তি





























