১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে শতবর্ষী মাকে মারধর, ছেলে আটক

  • Update Time : ০৬:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে শতবর্ষী অসুস্থ মাকে মারধর করে কোমর ভেঙ্গে দিয়েছে ছেলে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার অলংকারী ইউনিয়নের বেতসান্দি গ্রামে ঘটনাটি ঘটে। আবদুল আজিজ শফিক (৬৫) নামে ওই ছেলেকে আটক করেছে থানা পুলিশ। তিনি বেতসান্দি গ্রামের মৃত হাজী তোতা মিয়া জাহার উল্লাহর ছেলে। গুরুতর আহত শতবর্ষী মাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আবদুল আজিজ শফিকের ছোটভাই আবদুল মুকিত তুরু তার মা আপ্তারুন্নেছার দেখভাল করেন। নানা কারণে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। বৃহষ্পতিবার বিকেলে তুরু বাড়ির বাইরে থাকাবস্থায় আবদুল আজিজ শফিক তার শতবর্ষী অসুস্থ মায়ের উপর চড়াও হন। তাকে মারধর করে চেয়ার থেকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন আপ্তারুন্নেছা। তাকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ঘটনায় শুক্রবার রাতে আবদুল আজিজ শফিককে নিজ বাড়ি থেকে আটক করে থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ছোটভাই আবদুল মুকিত তুরু।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, মায়ের উপর হাত তোলা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এর সাথে জড়িতদেরকে পুলিশ শূন্য সহনশীলতা দেখাবে। অভিযোগের প্রেক্ষিতে আমরা যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে শতবর্ষী মাকে মারধর, ছেলে আটক

Update Time : ০৬:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯