১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ছাত্রদলের কমিটির সভাপতি অছাত্র, ৪ নেতার পদত্যাগ

  • Update Time : ০৫:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির ৪ নেতা পদত্যাগ করেছেন।

বুধবার (২৬ জুন) উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ওই চার ছাত্রদল নেতা। নবগঠিত ছাত্রদলের ইউনিয়ন কমিটিতে একজন অছাত্রকে সভাপতি নির্বাচিত করা হয়েছে তার অভিযোগ এনেছেন এবং সেই অছাত্রের অধীনস্থ কমিটিতে থাকতে তারা লজ্জা বোধ করছেন মর্মে দাবি করে কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

পদত্যাগকারী ছাত্রদল নেতারা হলেন- নবগঠিত অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাছুম আহমদ, যুগ্ম সম্পাদক সুপন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন ও প্রচার সম্পাদক আশরাফ খান।

সত্যতা নিশ্চিত করতে এ ব্যাপারে জানতে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমনের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ছাত্রদলের কমিটির সভাপতি অছাত্র, ৪ নেতার পদত্যাগ

Update Time : ০৫:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯