০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন ভয়াবহ দুর্ঘটনায় অাহত ২৫০, নিহত ৬

  • Update Time : ০৩:২৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্ত:নগর উপবন এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। রবিবার রাত পৌণে ১২টার দিকে ট্রেনটির দুটি বগি লাইনচ্যূত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়।

এতে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দুরে কালা মিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী অধ্যক্ষ শাহেদ আহমদ জানান- কুলাউড়ার বরমচাল স্টেশন সংলগ্ন একটি ব্রিজে হঠাৎ ট্রেনের দুটি বগি লাইনচ্যুৎ হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়। এতে  ঘটনাস্থলেই কয়েক জনের মৃত্যু হয়েছে এবং লাইনচ্যুত বগির যাত্রী ছাড়াও মারাত্মক ঝাকুনিতে অন্তত ২৫০ যাত্রী আহত হয়েছেন বলে জানান  তিনি।

জানা গেছে- সিলেট-ঢাকা মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকায় ট্রেনের উপর নির্ভরশীল হয়ে পড়েন ঢাকাগামী যাত্রীরা। ফলে ধারণক্ষমতার চেয়ে প্রচুর বেশী যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন ভয়াবহ দুর্ঘটনায় অাহত ২৫০, নিহত ৬

Update Time : ০৩:২৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯