বিশ্বনাথে প্রযুক্তি মেলার সমাপনীতে শফিক চৌধুরী কৃষকরাই হচ্ছেন বাংলাদেশের প্রাণের বন্ধু
- Update Time : ০১:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বিশ্বনাথে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী (১৮-২০ জুন) কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। মেলার স্টলে নিজেদের উৎপাদন করা ফল প্রদর্শনী করে কৃষকদের মধ্যে প্রদীপ চন্দ্র দেব ১ম, শফিক আহমদ ২য় ও ফারুক মিয়া ৩য় স্থান অধিকার করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, কৃষকরাই হচ্ছেন বাংলাদেশের প্রাণের বন্ধু। কৃষকরা বাঁচলে, বাংলাদেশ বাঁচবে। তাই কৃষকদের উন্নয়নের জন্য বার বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন কৃষি বান্ধব সরকার কাজ করে যাচ্ছে। আর বাংলাদেশের কৃষিতে উন্নয়নের যাত্রা শুরু করে ছিলেন জাতি





























