১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর মন : আবদুর রহমান জামী

  • Update Time : ০৩:৩৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

সে সাতসমুদ্র তেরো নদী পেরোনো সাধনার ধন।
রহস্যের পর রহস্যজালে করিয়া গোপন আবছায়া আর অবলোকে নারী করে দৃষ্টি নিরুপন। নারীর রহস্যের গভীরতা মহাসিন্ধু আর সমুদ্রের মত সে আরও অনেক কথা।

নারীর রহস্যের বেড়াজালে পড়িয়া ডাকা অনেক পুরুষ হয়েছে বিবাগী, অনেকে পেয়েছে পূর্ণতা।

পুরুষ ছিল অগ্নির মত তপ্ত ক্রোশান্বিত লক্ষী নারী দরদ দিয়া করেছে প্রশমিত।

নারী তুমি বড় অভিমানী, অপরুপ রুপের সৃষ্টি কূল-কিনারা পাই না কেউ খোজে মেলিয়া সুদূর দৃষ্টি।

পুরুষের মন আর মনোবাসনার তরে ধরিয়া নানান রুপ জয় করে লও, হও সুধাংশুর প্রতিরুপ।

তিন হাত গায়ে পড়ে বার হাত শাড়ি অলঙ্কারের ভারে বাইশ সের দেহকে কর এক মণ ভারী।

তোমায় নিয়ে নিত্য নতুন উপন্যাস, কবিতা লেখে কত জনা আবার কত চোখের বালি কিবা চরিত্রহীন করেছ রচনা।

তোমাতে আছে অনেক সীতা, জাহানারা আরো আছে মমতাজ আবার আছে কত চন্দ্রমুখী পুরুষ-সঙ্ঘেতে আজ।

সত্য শান্ত পুরুষের মন তব রুপের রুপেতে হইয়া ব্যাকুল করে আকুল তব রুপের সৌরভে।

নারীর রুপের মোহে পড়িয়া অনেকে হয়েছে দেবদাস
নারীর কাছে হার মেনেছে হয়েছে অনেকে নিরুল্লাস।

রহস্যময় নারীর মন বোঝা বড় দায় সেই মনকে বুঝতে অনেকে হয় পাগল-প্রায়।

সৃষ্টিকূলের সৃষ্টির মাঝে নারীর মনের ব্যাখা নাই
এ রহস্য উদঘাটিবে না কভু বলে গেলাম ভাই।

লেখক: দক্ষিণ সুনামগঞ্জ, মোবাঃ 01712531125

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নারীর মন : আবদুর রহমান জামী

Update Time : ০৩:৩৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯