১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট করিম উল্লাহ মার্কেট ও আমান উল্লাহ কনভেনশন হলের স্বত্বাধিকারী আমান উল্লাহর মৃত্যুতে বিএনপির শোক
- Update Time : ০২:২৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, নগরীর করিম উল্লাহ মার্কেট ও আমান উল্লাহ কনভেনশন হলের স্বত্বাধিকারী আমান উল্লাহ ওরফে সাজা মিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শুক্রবার এক শোকবার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আমান উল্লাহর মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন অকৃত্রিম বন্ধুকে হারালাম। বিজ্ঞপ্তি





























