সিলেটে ‘মাছ’ ধরতে গিয়ে আসামি গ্রেফতার
- Update Time : ০৪:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুরে ২বৎসরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নের ভাইট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বিলাল উদ্দিন (৩০) দীর্ঘ দিন থেকে পালিয়ে বেড়াচ্ছে। একাধিক বার বিলালকে আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করলে বিলাল পালিয়ে যায়। পুলিশ গোপন সংবাদে জানতে পারে সাজাপাপ্ত পলাতক আসামী বিলাল স্থানীয় ভাইট গ্রাম হাওরে মাছ ধরছে। জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মমর্তা খান মো. মাইনুল জাকিরের নির্দেশে এসআই প্রদীপ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিনব কায়দা অবলম্বন করে ভাইট গ্রাম হাওরে মৎস্যজীবি সেজে মাছ ধরার নামে অভিযান পরিচালনা করে বিলাল উদ্দিন(৩০) কে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে সিআর ১০০/১৬ মামলায় সে ১ বৎসরের সাজা এবং ৫লক্ষ টাকা জরিমানা অপর সিআর ৫৭/১৮ মামলায় ১ বৎসরের সাজা এবং ৪ লক্ষ টাকা জরিমানা করে আদালত।
থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) খান মো. মইনুল জাকির বলেন- ২ বৎসরের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করতে একাধিক অভিযান পরিচালনা করলে বিলাল পালিয়ে যায়। তাই তাকে ধরতে পুলিশ মৎস্যজীবি সেজে ভাইটগ্রাম হাওরে অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হয়। আগামী কাল ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হবে।





























