১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নাড়ীর টানে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ

  • Update Time : ০২:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের সময় পরিবারের মানুষদের টানে শত ঝামেলা, ভিড় উপেক্ষা করেও নীরে ফিরে মানুষ। ঈদ যাত্রায় সিলেট রেলস্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়। সবার চোখে মুখে ঘরে ফেরার আনন্দ। সিলেটে এই যাত্রা মূলত বাস ও ট্রেনে। আর যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তায় রেলস্টেশন ও টার্মিনালগুলোতে তৎপর রয়েছে পোশাকদারীদের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঈদের ছুটি কাটাতে পরিবার নিয়ে কংক্রিটের এই নগরীছাড়তে শুরু করেছেন মানুষ। চিরচেনা ব্যস্ত নগরী যেন এখন অনেকটা ফাঁকা। তাই এখন কর্মজীবী মানুষের ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পালা। খুব অল্প সময় আপন মানুষগুলোর পাশে থাকা যায়, তবু তাতেই শান্তি। কিন্তু ঈদে মানুষের এই বাড়ি ফেরাকে ঘিরে তৈরি হয় অনেক প্রতারক চক্র। আবার পথে পথে দুর্ঘটনাও ঘটে অনেক। ফলে অনেক সময় আনন্দ করতে গিয়ে উল্টা আনন্দ মাটি হয়ে যায় ঈদের। আর তাই ঈদ ভ্রমণে বাড়তি সতর্কতায় যাত্রীরা। গত কয়েক দিন ধরে রেলস্টেশনগুলোতে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও ঈদ ঘনিয়ে আসায় কমছে যাত্রীদের ভিড়। এখন যারা বাড়ি ফিরছেন, তারা মোটামুটি স্বাচ্ছন্দ্যেই ফিরছেন। সড়কে কিছুটা স্বস্তি থাকলেও ঈদে যাত্রী সেবা শুরুর প্রথম দিনই শিডিউল বিপর্যয়ে পড়ে রেলওয়ে। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে সিলেট রেলস্টেশন থেকে ছেড়েছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। ঈদ যাত্রার প্রথম থেকেই সিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। অন্যদিকে এবার এখন পর্যন্ত কোনো ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাত্রার দৃশ্যও চোখে পড়েনি। ফলে যাত্রীরাও কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছেন।
তবে সড়ক পথের বাস যাত্রা স্বাভাবিক রয়েছে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের খুব একটা চাপ চোখে পড়েনি। বাসে তেমন যাত্রী নেই। ঘরমুখো মানুষের ঈদযাত্রায় এবার প্রথম পছন্দ ট্রেন। বাস টার্মিনালে তেমন ভিড় দেখা যায়নি। টার্মিনালে পরিবহন শ্রমিকদের যাত্রীদের ডাকাডাকি করে টিকিট বিক্রি করতে দেখে গেছে। তারা বলছেন, এখনও স্বাভাবিক দিনের মতোই যাত্রী হচ্ছে। আসনও খালি যাচ্ছে। অধিকাংশ কাউন্টারের লোকজন অলস সময় কাটাচ্ছেন। যাত্রীরা টিকিটের দাম কমাতে কাউন্টারে দর-কষাকষি করছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে নাড়ীর টানে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ

Update Time : ০২:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯