মৌলভীবাজার ইসলামি একাডেমী কেন্দ্রে কুরআন প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ১১:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আল -খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত মৌলভীবাজার ইসলামি একাডেমীতে কুরআন নাযিলের মাস মাহে রমজান উপলক্ষে বিশুদ্ধ কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স প্রতি বছরের ন্যায় এবারও সুন্দর ভাবে আয়োজন করা হয়। ২৬ রমজান মঙ্গলবার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা মোহাম্মদ আব্দুল হকের সভাপত্বিতে ও সহকারী ক্বারী এমএফ সাইফুল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ইসলামি একাডেমীর প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন-রমজান মাস রহমত, বরকত নাজাতের বার্তা নিয়ে মুসলমানদেরকে আল্লাহ মূখী হওয়া আহ্বান করে। এই মাসে কুরআন অবর্তীণ হয় আর কুরআনের আলো ছড়িয়ে গোটা মানবজাতিকে অন্ধকার থেকে আলোকিত করে। সমাজে শান্তি,সাম্য ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে পবিত্র রমজান মাসে। বর্তমান প্রজম্মরা কুরআন শিক্ষা থেকে অনেক দুরে। পিতামাতার প্রধান দায়িত্ব হচ্ছে সন্তানকে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার। প্রকৃত নৈতিক শিক্ষা হতে দূরে রাখার কারণে আজকে সমাজে নানান সমস্যা জর্জরিত । সমাজ ও মানুষকে ধ্বংস থেকে রক্ষা করতে হলে আত্মগঠন, আত্মসংযম ও কুরআনের আলোয় আলোকিত হতে হবে আমাদেরকে।
তিনি আরো বলেন- পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। আল্লাহ তা‘আলা জিবরাঈল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ ২৩ বছরে মানব জাতির হেদায়াত হিসাবে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করেছেন তার নাম আল-কুরআন। এটি অবতীর্ণ হয়েছে বিশ্বমানবতার মুক্তি, সৎ আর সত্যের পথ দেখানোর জন্য। অন্ধকারাচ্ছন্ন এক বিভীষিকাময় জাহেলি সমাজে কোরআন এনেছিল আলোকময় সোনালি সকাল। কুরআন আল্লাহ্র বাণী। সৃষ্টিকূলের ওপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সকল বাণীর ওপর কুরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয়, তার মধ্যে কুরআন পাঠ সর্বাধিক উত্তম।প্রত্যেক মুসলিমকে কুরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ রেজওয়ান আহমদ, মোহাম্মদ নাইম ভূইয়া, আব্দুর রহিম, সিদ্দিক মিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি





























