১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শবে ক্বদরের রাত; হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ

  • Update Time : ০৮:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

সাইফ রাহমান :: ‘লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর’ অর্থাৎ কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এমন একটি রাত এর নিয়ামত থেকে প্রকৃত মুমিন বান্দারা কখনই বঞ্চিত হতে চাইবেন না। আর সে কারণে যদি কয়েকটি বিজোড় রাত জেগে ইবাদত করতেই হয় তাতে দোষ কী?

সূরা আল কদরে উল্লেখ আছে ‘তানাযযালুল মালাইকাতু ওয়াররূহ, ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন’ অর্থাৎ সে রাতে ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। তাই মহান এই রাতে আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত কবুল করবেন বলে ধারণা করা যায়।

এ বিষয়ে মহানবী (সা.) আয়েশা (রা.) এর একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। হজরত আয়েশা (রা.) রাসুলুল্লাহ (সা.)–কে জিজ্ঞাসা করলেন, ‘ইয়া রাসুলুল্লাহ! যদি আমি জানতে পারি কোন রাত লাইলাতুল কদর, তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কী চাইব?’ রাসুলুল্লাহ (সা.) বলেন; তুমি বলবে, ‘হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন; তাই আমাকে ক্ষমা করে দিন।’ (ইবনে মাজা, সহিহ-আলবানি)

মহান আল্লাহ তাআলা যেন আমাদের সুযোগ দেন। লাইলাতুল কদরে আমরা যেন তাঁর নিকট মুনাজাত করে ক্ষমা চাইতে পারি। নিশ্চই তিনি আমাদের সকলকে ক্ষমা করবেন…। লেখক: সিলেট মোবাইল 01724344251

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শবে ক্বদরের রাত; হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ

Update Time : ০৮:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯