১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাফলংয়ে ভিজিএফ’র চাল বিতরণ
- Update Time : ০৭:২০:০২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের আওতায় গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু ৫০০জন উপকারভোগী মানুষের মধ্যে ১৫ কেজি করে ভিজিএফের চাল এবং ২৫০ জন উপকারভোগীকে ৩০ কেজি করে এ চাল বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব কামরুল ইসলাম, ট্যাগ অফিসারের পক্ষে সাইদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদির, আবুল হাসনাত, আব্দুর রহমান, মহিলা সদস্য রাবিয়া আক্তার প্রমুখ।





























