১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অপসংস্কৃতির বিপরীতে এক দ্রোহী চেতনার নাম স্বপ্নঘুড়ি আসর- কে এম আবদুল্লাহ আল মামুন

  • Update Time : ০৪:৪৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্বপ্নঘুড়ি আসরের প্রধান উপদেষ্টা ও স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে এম আবদুল্লাহ আল মামুন বলেছেন, অপসংস্কৃতির করাল গ্রাসে নিমজ্জিত আজ মানবতা।অপসংস্কৃতির নাগপাশ ছিন্ন করে মানুষকে সুস্থ সংস্কৃতির পথ দেখানো আজ খুবই জরুরী। তিনি বলেন নাটকে বাংলা ভাষায় ডায়ালগ হলেই সেটা এদেশের সংস্কৃতি হয়ে যায় না। ভীনদেশের চিন্তা চেতনায় বুঁদ হয়ে থাকার কোন অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন দেশের সংখ্যাগরিষ্ট মানুষের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাসকে পুঁজি করেই সংস্কৃতির চর্চা হওয়া উচিত। তিনি পবিত্র মাহে রমজানের শিক্ষায় উজ্জিবীত হয়ে মানুষের নৈতিক মূল্যবোধের বিকাশের লক্ষ্যে শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন স্বপ্নঘুড়ি আসরকে কাজ করে যাওয়ার আহবান জানান। আল মামুন স্বপ্নঘুড়ি আসরের কার্যক্রমে সন্তুোষ প্রকাশ করে বলেন অপসংস্কৃতির বিপরীতে এক দ্রোহী চেতনার নাম হোক-স্বপ্নঘুড়ি আসর। রোববার (২০ রমজান) সিলেট নগরীর ইউনাইটেড সেন্টারে স্বপ্নঘুড়ি কেন্দ্রীয় আসর আয়োজিত “মাহে রমজানের শিক্ষা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আসর সভাপতি বখতিয়ার আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও আসর সাধারণ সম্পাদক সাকিব আল হাসানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, সিসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন স্বপ্নঘুড়ি আসরের উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম, ফাহিম আহমদ চৌধুরী। ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফরওয়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের পকাশনা সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ, তথ্য প্রযুক্তি সম্পাদক নবীবুর রহমান খান মুহিব, সহ পরিবেশ সম্পাদক মুহাম্মদ শফি উদ্দীন, সহ যুব উন্নয়ন সম্পাদক তানভীর তালুকদার। আসর সদস্য আবু সুফিয়ান তানভীরের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে ইসলামী সঙ্গিত, দেশাত্মবোক সঙ্গিত, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন স্বপ্নঘুড়ি আসরের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ সারোয়ার জামীল, সাংগঠনিক সম্পাদক ইনতিসার মুবতাসিম খান ইশমাম, সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুর শাহী তামীম, ছাত্রকল্যাণ সম্পাদক তানভীর মাহমুদ খান, সহ ছাত্রকল্যাণ সম্পাদক শাহরিয়ার হক রুহান, পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল জাফর, সহ সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মাহিন উদ্দিন, সহ সাহিত্য সম্পাদক মুহাম্মদ রাতুল রহমান, আসর সদস্য আনান রহমান চৌধুরী, রাহাতুল ইসলাম চৌধুরী, হোসাইন আল আমীন, তৌহিদ আহমদ, জারীর আহমেদ, নাহিদুল ইসলাম নাফি, মাহফুজ খান জাকী, ইমন হোসাইন, খুবাইব শাকির প্রমুখ। ইফতার মাহফিল শেষে গত ৩মে’১৯ অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অপসংস্কৃতির বিপরীতে এক দ্রোহী চেতনার নাম স্বপ্নঘুড়ি আসর- কে এম আবদুল্লাহ আল মামুন

Update Time : ০৪:৪৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯