১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে প্রবাসী মনোহর আলীর উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : ১০:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুন বাজারস্থ আল-বুরাক শপিং সিটির ডাইরেক্টর ও যুক্তরাজ্য প্রবাসী মনোহর আলীর উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দশঘর ইউনিয়নের বল্লবপুর গ্রামস্থ প্রবাসী মনোহর আলীর বাড়িতে এলাকার ১২০টি অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- জনপ্রতি ২০ কেজি চাল, ৩ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাইল, ২ লিটার তৈল, ১ কেজি ছানা, আধা কেজি খেজুর, ১ কেজি চিনি, আধা কেজি রসুন, ১ কেজি ময়দা, ২টা সেমাই, ২শত গ্রাম দুধ, ১শত গ্রাম চা পাতা।
প্রবাসী মনোহর আলীর পক্ষে রমজানের খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেন বিশ্বনাথ অন-লাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক সিলেট বাণীর বিশ্বনাথ প্রতিনিধি অসিত রঞ্জন দেব। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হাজী সাইদুর রহমান, হেলাল মিয়া, ইলিয়াছ আলী, সাবদর আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে প্রবাসী মনোহর আলীর উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

Update Time : ১০:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯