০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক মশিউরের পিতৃবিয়োগে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক
- Update Time : ০৩:৫৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সাধারণ সম্পাদক মশিউর রহমানের পিতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রবীণ রাজনীতিবীদ আলহাজ্ব আফসর মিয়া মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীরা হলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া,মো. আবুল কাশেম।





























