ছাত্র মজলিস প্রচলিত কোন সংগঠনের নাম নয় বরং একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান- সাইফুর রহমান খোকন
- Update Time : ০৪:৩৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারী জেনারেল প্রিন্সিপাল সাইফুর রহমান খোকন বলেছেন, সঠিক গাইড লাইনের অভাবে ছাত্র সমাজ আজ নৈতিক অধপতনের শিকার। এহেন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ছাত্র মজলিস তাদের দায়িত্ববোধ থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছাত্র মজলিস প্রচলিত কোন সংগঠনের নাম নয় বরং একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম। সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরস্থ একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর ও পৌর শাখার যৌথ উদ্যোগে এস এস সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পৌর সভাপতি সাইফুর রহমান সয়েফের সভাপতিত্বে ও উপজেলা উত্তর শাখা সভাপতি সালমান আহমদের পরিচালনায় কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জারির হুসাইন, সিলেট পূর্বজেলা সাবেক সেক্রেটারী প্রিন্সিপাল আ ন ম ইয়াহিয়া, শাবিপ্রবি সেক্রেটারী জাকারিয়া হোসেন জাকির, সিলেট পূর্বজেলা প্রশিক্ষণ সম্পাদক এম জাবের আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমীন, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আবুল আহাদ, ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সাবেক অফিস ও পাঠাগার সম্পাদক আল আনহার হামীদ, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক শিপার আহমদ, উপজেলা দক্ষিণ সেক্রেটারি শাহিনুল ইসলাম রাজু, পৌর সেক্রেটারী জয়নুল হক, খেলাফত মজলিস আলীনগর ইউনিয়ন সভাপতি মাহতাব উদ্দিন, ছাত্র মজলিস বাঘা ইউনিয়ন সভাপতি তাহের আহমদ, ফুলবাড়ী মাদ্রাসা সভাপতি মারুফ আহমদ, শহীদ আরমান শাখা সভাপতি মিজানুর রহমান, লিমন আহমদ, মুজাহিদুল ইসলাম তারেক প্রমুখ। বিজ্ঞপ্তি





























