০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাইসাইকেল কিনে না দেয়ায় স্কুল ছাত্র’র আত্মহত্যা

  • Update Time : ০৯:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বাইসাইকেল কিনে না দেয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে সিলেটের গোয়াইনঘাটে ইমন আহমদ নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নয়াবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহননকারী ইমন আহমেদ নয়াবস্তি গ্রামের বিল্লাল মিয়ার ছেলে ও স্থানীয় একটি ব্র্যাক
স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। নিহতের মা জানায়, ইমন দীর্ঘদিন ধরে পরিবারের কাছে একটি বাইসাইকেল কিনে দেওয়ার জন্য আবদার জানিয়ে আসছিল। কিন্তু পারিবারিক অস্বচ্ছলতার কারণে ছেলের বাইসাইকেলের আবদারটি মেটাতে
পারেননি তারা। আর এরই জেদ ধরে শনিবার সন্ধ্যা বেলা পরিবারের লোকজনের সবার অজান্তে বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এস আই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। থানার ওসি মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাইসাইকেল কিনে না দেয়ায় স্কুল ছাত্র’র আত্মহত্যা

Update Time : ০৯:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯