০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানী হাসপাতালে চিকিৎসার নামে চলছে রমরমা বানিজ্য

  • Update Time : ০৩:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর জন্য রক্ষিত বেড খালি থাকলেও রোগীকে মেঝেতে আশ্রয় নিতে হয়। কিন্তু টাকা দিলে বেড পাওয়া যায় এবং তড়িৎ গতিতে চিকিৎসা সেবা পাওয়া যায়।
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বৃহওর সিলেটের সকল শ্রেনী-পেশার মানুষের চিকিৎসা সেবার সর্ববৃহৎ সরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্র। অসুস্থ গরীব-দুঃখী মানুষের
এটাই শেষ আশ্রয় স্থল। ওসমানী হাসপাতালে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে চিকিৎসা নিতে, অথচ রোগীদের এবং তাদের স্বজনদের এখানে এসে বিভিন্ন ধরণের সমস্যা ও হয়রানির শিকার হতে হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগীদের আত্মচিৎকার ও অসহায়ত্বের করুণ চিত্র। ডাক্তার এবং নার্সদের অবহেলার মধ্য দিয়েই চলছে তাদের চিকিৎসা। পাশেই খালি বেড পড়ে রয়েছে, কিন্তু গরীব রোগীদের কপালে তা জুটছেনা।
তবে দু’তিন জন রোগীর সাথে কথা বলে জানতে পারলাম, হাসপাতালের ওয়ার্ড বয়কে ১০০০/৫০০ টাকা দিতে পারলে পাওয়া যাবে বেড। আরো কয়েক জন রোগীর সাথে কথা বলে জানা যায়, এই সব ওয়ার্ড বয় এখানে ডাক্তারদের থেকেও বড়। এদের কথা মতই রোগীদের চলতে হয়। ভুক্তভোগীদের ভাষ্যমতে ওয়ার্ড বয়দের দৌরাত্ব ও ডাক্তার এবং নার্সদের ব্যবহারে অতিষ্ট হয়ে অনেকেই অন্যত্র চলে যাচ্ছেন, আর অনেকেই চিকিৎসা অবহেলায় এখানেই ক্ষতিগ্রস্থ হচ্ছেন। হাসপাতালের বর্তমান পরিস্থিতিতে মনে হয় তা যেন দেখার কেউ নেই। হাসপাতালে আসা রোগী, রোগীর স্বজন ও সচেতন মহলের সাথে আলাপকালে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে এহেন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানী হাসপাতালে চিকিৎসার নামে চলছে রমরমা বানিজ্য

Update Time : ০৩:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯