০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মার্কেটে আগুন, শতাধিক নারী পুরুষের প্রাণ রক্ষা

  • Update Time : ০৫:১৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
  • / ২০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর পাইকারি আড়ত খ্যাত মহাজনপট্টি এলাকার  বহুতল বভন ‘আল খাজা’ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । বুধবার রাত সাড়ে ৯টার দিকে মার্কেটটির আন্ডারগ্রাউন্ড ও নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মহাজনপট্টি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শিমুল আহমদ রফি বলেন, রাত সাড়ে ৯টার দিকে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। এক ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার পর মার্কেটের ভেতর থেকে শতাধিক নারী পুরুষকে নিরাপদে উদ্ধার করে পাশ্ববর্তী একটি হোটেলে রাখা হয়।

তিনি জানান, আল খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডের পার্কিং এরিয়াতে অবৈধভাবে রংয়ের দোকান ও গোডাউন, ককশিটের দোকান, রংয়ের বিভিন্ন ক্যামিকেলের দোকান দেওয়া হয়েছে। এছাড়া ফায়ার এক্সিট দখল করেও দোকান গড়ে তোলা হয়েছে। এসব অনিয়মের কারণে আগুন নেভাতে দেরি হয়েছে।

পাঁচতলা মার্কেট ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত আবাসিক ফ্লাট বানিয়ে সেখানে অনেকগুলো পরিবারের বসবাস বলেও জানান  ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার যীশু তালুকদার জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারনা করছেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বলেন, ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। এছাড়া আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা রনি চৌধুরী জানান, এর আগেও এই মার্কেটে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসলাম উদ্দিন, কোতোয়ালি মডেল থানার সহকারি কমিশনার মো. ইসমাইল প্রমুখ।

ঘটনাস্থল পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, বৃহস্পতিবার এই মার্কেটে অভিযান চালানো হবে। যারা অবৈধভাবে দোকান গড়ে তুলেছে বা কেউ যদি প্রয়োজনীয় অনুমতি ও কাগজপত্র ছাড়াই রং বা কেমিক্যালের ব্যবসা করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে মার্কেটে আগুন, শতাধিক নারী পুরুষের প্রাণ রক্ষা

Update Time : ০৫:১৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯