ওসমানীনগরে চার দিনের ব্যবধানে ফের ধর্ষণ !
- Update Time : ০১:২২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে চার দিনের ব্যবধানে ফের ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার ধর্ষণ করা হয়েছে এক বিধবা নারী (৩৮) কে । এ সময় ধর্ষক মোবাইলের মাধ্যমে ধর্ষনের ভিডিও ধারণ করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা গ্রামের এক কলোনিতে।
এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদি হয়ে ওসমানীনগর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফী আইনে দুইটি মামলা করেছেন । ধর্ষণ মামলা নং-১২ ও পর্নোগ্রাফী মামলা নং (১৩)। মামলা দায়েরের পর ধর্ষককে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক তফজ্জুল মিয়া (৩৮) উপজেলার ভাড়েরা গ্রামের মৃত আকলুছ মিয়ার পুত্র। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জানা যায়, বিশ্বনাথ উপজেলার নিয়ামতপুর গ্রামের বিধবা মহিলা ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা এলাকার একটি কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে ধর্ষক তফজ্জুল মিয়া জোরপূর্বকভাবে মহিলার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধর্ষনের ভিডিও ধারণ করে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসিতে) প্রেরন করা হয়েছে এবং আসামীকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





























