০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুলাউড়ার শরীফপুর ইউনিয়নে ইসলামিক সাংস্কৃতিক গজল সন্ধ্যা অনুষ্ঠিত
- Update Time : ১০:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১১ নং শরীফপুর ইউনিয়নের ন’ মৌজা আমতলা বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে গ্রামের দুবাই প্রবাসী হাফেজ হেলাল উদ্দিনের সার্বিক সহযোগিতায়। ১৫ এপ্রিল সোমবার আমতলা বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, কতৃক আয়োজিত এ ইসলামী সাংস্কৃতিক আনুষ্টান অনুষ্ঠিত হয়। বিকেল ৫ টা থেকে শুরু করে চলে রাত ১২টা পর্যন্ত। আনুষ্টানে প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন, জাগ্রত কবি মুহিব খাঁন, বিশেষ মেহমান ছিলেন, হাফেজ হেলাল উদ্দীন। সভাপতিত্ব করেন বাছিত আলী, পরিচালনা করেন জিল্লুর রহমান, উপস্থাপনা করেন মিম সুফিয়ান, গজল পরিবেশন করেন জাগ্রত কবি মুহিব খাঁন, সুরের কাফেলা মৌলভীবাজারের শিল্পিগুষ্টির নেতৃবৃন্দ। এবং আব্দুল মুহাইমিন (ছুরুক) ও স্থানীয় শিল্পিরা, অনুষ্টান সফল করতে সার্বিক ভাবে, সহযোগিতা করেন হাফেজ হেলাল উদ্দীন, ইসলামী গজল সন্ধ্যায় উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।





























