০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট জিন্দাবাজার একটি দোকানে হামলা, বিএনপির নিন্দা

  • Update Time : ১১:১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর প্রতি জোর দাবিজানান তারা।

শুক্রবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক বলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। কিন্তু শুক্রবার রাতে কতিপয় সন্ত্রাসী তাদের অভ্যন্তরীণ সংঘর্ষের জের ধরে জিন্দাবাজারে অবস্থিত বদরুজ্জামান সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সিলেট মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট জিন্দাবাজার একটি দোকানে হামলা, বিএনপির নিন্দা

Update Time : ১১:১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯