০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নুসরাত হত্যার প্রতিবাদে সিলেটে শাবিপ্রবি তালামীযের মানববন্ধন

  • Update Time : ০১:১৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে ও খুনি, ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা । বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা ফেনীতে মাদরাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা ও ঢাকায় শিশু মনির হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধর্ষক-খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিতের লক্ষ্যে ট্রাইবুন্যাল গঠন করে বিচারের দাবি জানান। এছাড়াও নারী নির্যাতন ও পাশবিকতা প্রতিরোধে ছাত্র-শিক্ষক, পেশাজীবীসহ সকল দলমতের নাগরিকবৃন্দকে একই প্লাটফর্মে এসে গণআন্দোলনের মাধ্যমে নারী সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাবি তালামীযের সাবেক সভাপতি নিজামুল ইসলাম আব্বাসী, সহ সভাপতি মো. মিজানুর রহমান, শাহিনুর সুজন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, রেদওয়ানুল হক শিমুল, সাংগঠনিক সম্পাদক ইমাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক গাউসুল আলম, সহ প্রচার সম্পাদক ফজলু মিয়া, অফিস সম্পাদক সাইদ আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক মো. আখতারুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর মাহবুব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মনির হোসাইনসহ শাবি তালামীযের কর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নুসরাত হত্যার প্রতিবাদে সিলেটে শাবিপ্রবি তালামীযের মানববন্ধন

Update Time : ০১:১৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯