০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে দেওকলস ইউনিয়নে ১০ টাকার চাল বিতরণে অনিয়ম

  • Update Time : ১০:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহিদ মিয়া ও ইউ/পি সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে আজ বুধবার সিলেটের পুলিশ সুপার বরাবরে অভিযোগ দিয়েছেন বিশ্বনাথের প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম।
অভিযোগে প্রকাশ: স্বপ্ল মূল্যের চাল বিক্রিতে ব্যাপক অনিয়ম-দূর্নীতি করছেন দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। গত দুই মাস ধরে সুবিধাভোগী জনসাধারণ রয়েছেন চাল ক্রয় থেকে বঞ্চিত। চেয়ারম্যান ও ইউ/পি সদস্যদের এলাকার ১২৫ জন মহিলার কাছে তারা উল্টো টাকা দাবি করেন। টাকা না দেয়ার কারণে বর্তমানে চাল বিতরণ বন্ধ রয়েছে। ২নং ওয়ার্ডের একাধিক অসহায়, দরিদ্র ও নিরীহ লোকজন থাকার পরও তাদেরকে স্বপ্ল মূল্যের কোন কার্ড করা হয়নি। তারা দীর্ঘদিন ধরে সরকারের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। ফলে এলাকার অসহায় মানুষেরা দিন যাপন করছেন মারাত্বক কষ্ট করে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য শেখ শহিদুল ইসলাম প্রশাসনের প্রতি জোরদাবী জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে দেওকলস ইউনিয়নে ১০ টাকার চাল বিতরণে অনিয়ম

Update Time : ১০:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯