সিলেট অবৈধ গ্যাস সিলিন্ডারের’ বিরুদ্ধে মেয়র আরিফের চলছে লড়াই
- Update Time : ০৯:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে সিলেট সিটি করপােরেশন। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে প্রভাবশালী এ সেন্ডিকেটের বিরুদ্ধে
লড়াই কি অব্যাহত রাখতে পারবেন কি আরিফ। দুই এক অভিযানের পরে পূনরায় তাদের অবৈধ্ ব্যবসায় ফিরে আসবে বলে ধারণা করছেন সচেতন মানুষ ।
তিনি রোববার (০৭ এপ্রিল) সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। নগরীর বন্দরবাজারে কয়েকটি দোকান ও অফিসে অভিযান করা হয়।
এসময় ইকবাল চুলা ঘর, সেবার ডেকর ওয়ার্ল্ড, মাখন মিয়া চুলা ঘর ও মেসার্স শহিদ মোর্টস এই চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে সিসিক মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর, জালালাবাদ গ্যাস, র্যাব-পুলিশের প্রতিনিধিরা রয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ ব্যাপারে মোবাইল কোর্টের সিদ্ধান্ত হয়। এদিকে মেয়র আরিফ বলেন, সিলেট নগরীর অবৈধ সকল স্থাপনা ও ব্যবসার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে।





























