১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে ৫ শতাধিক শিক্ষার্থী পেল নতুন ছাতা

  • Update Time : ১২:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, পানি সরবরাহ, স্যানিটেশন, শিক্ষাসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করছে লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এলজিএসপি। সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্যোগে উপজেলাসহ উমরপুর ইউনিয়নে ওই প্রকল্পটির মাধ্যমে এলাকার স্বাস্থ্য, স্যানিটেশন, পানিঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় উমরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ইউনিয়নের খাদিমপুর উচ্চ বিদ্যালয়, সিকন্দরপুর উচ্চ বিদ্যালয়, খুজগীপুর উচ্চ বিদ্যালয় ও ওসমানীনগর ইসলামিক একাডেমির প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৃথকভাবে উপকরণ বিতরণ শেষে একই ইউনিয়নের মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজ প্রাঙ্গণে শহিদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো. আনিছুর রহমান। পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজি আওলাদ মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া, আওয়ামীলীগ নেতা হুছাইন আহমদ ছইল মিয়া, সৈয়দ নেছাওর আলী।

সিকন্দরপুর আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্র ধর, খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, খুজগীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধির মোহন দেব, ওসমানীনগর ইসলামিক একাডেমিতে ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার, উমরপুর ইউনিয়ন পরিষদের সচিব মারতি নন্দন দাম, ইউপি সদস্য আব্দুল খালিক, রুকন আহমদ চৌধুরী, সোহেল মিয়া ও সমাজসেবক জিতু মিয়া প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এদিকে পৃথক অনুষ্ঠানে উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও সচিব মারতি নন্দন দাম লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এলজিএসপি’র আওতায় ২০১৭-১৮অর্থ বছরে প্রকল্পটির মাধ্যমে ইউনিয়নের ৯টি ওর্য়াড ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেসব উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে সেগুলোর তথ্য উপস্থাপন করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে ৫ শতাধিক শিক্ষার্থী পেল নতুন ছাতা

Update Time : ১২:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯