০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিএনপি নেতাকে বহিষ্কার

  • Update Time : ১১:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র এক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপনকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠণতন্ত্র ৫ (গ) ধারা মোতাবেক বড়লেখা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপনকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে রবিবার (১০ মার্চ) রাত ৯টার দিকে বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন স্বতন্ত্র এক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মৌলভীবাজারে বিএনপি নেতাকে বহিষ্কার

Update Time : ১১:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯