০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট নগরীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

  • Update Time : ০২:৫১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর আম্বরখানায় দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত সাহেদ (১৬) ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। সে নগরীর চৌকিদেখী এলাকার মৃত আব্দুল খালিকের পুত্র। রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয়েছেন আরো চারজন । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ করেই নগরীর আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাক-বিতন্ডায় জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। এর একটু পরেই তারা দেশীয় অস্ত্র হাউজিং এস্টেট গেইটের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহত হন পাঁচজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা সাহেদকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তার বুকে ছুরিকাঘাতের গভীর ক্ষত ছিল। আহতদের মধ্যে ওসামা (২২), লিমন (২১) । হাসপাতালে গুরুতর আহত অপর ছাত্রলীগ কর্মী মামুনের (২০) ও  রাহি (২০) অস্ত্রোপাচার চলছে বলে জানা গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট নগরীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

Update Time : ০২:৫১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯