সুনামগঞ্জ জেলা জমিয়তের তারবিয়তি মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন
- Update Time : ০৭:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামিকাল শনিবার সকাল ১০টায় শহরস্থ জামেয়া মাদানিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ অালেমেদ্বীন, জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব, মানুষ গড়ার কারিগর, বাংলার মাদানী শায়খুল হাদীস আল্লামা নুর হোসাইন কাসেমী। জেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহসভাপতি, অাযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়খ অাব্দুল বছির, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, মুফাসসিরে কুরঅান মাওলানা তাফাজ্জুল হক, কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শোয়াইব আহমদ ও মাওলানা অাতাউর রহমান কোম্পানিগঞ্জ। প্রোগ্রামের অতিথি ও ডেলিগেটদের অাপ্যায়নসহ বরণ করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য শিডিউল চূড়ান্ত করা হয়েছে। মাহফিলে যথাসময় জেলা উপজেলার সকল দায়িত্বশীলকে উপস্থিত হওয়ার জন্য জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি





























