উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জমিয়তের প্রার্থীরা
- Update Time : ০১:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলা জমিয়তের সম্ভাব্য প্রার্থীরা। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি অাল্লামা অাব্দুল মোমিন শায়খে ইমামবাড়ির নির্দেশে আজ এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ কথা জানান সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, যুব জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা অাখতারুজ্জামান, সুনামগঞ্জ সদর উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাফিজ তাহা হোসাইন।
লিখিত বক্তব্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী বলেন সদ্য সমাপ্ত একাদশ জাতীয় নির্বাচনে নজিরহীন কারচুপি ও ভোট ডাকাতির পর দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয়করণ জোট বর্তমান নির্বাচন কমিশনের অধিনে সকল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। উপজেলা নির্বাচন যদিও স্থানীয় নির্বাচন কিন্তু সরকার ও নির্বাচন কমিশনের যৌথবাহিনীর অাচরন স্পষ্ট দেশে আর কোনো নির্বাচন সুষ্ঠু হবেনা। মেজরিটি জনমতের বিরুদ্ধে গঠিত সরকার আবারো এক তরফা উপজেলা নির্বাচনের অায়োজন করতে যাচ্ছে। আমরা মাঠ পর্যায়ে কিছুদিন পর্যবেক্ষণ করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত বিগত নির্বাচনে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি না হওয়া, নির্বাচনের পরিবেশ তৈরি না করা, বিরোধীজোটের সকল দাবীকে অগ্রাহ্য করা ও দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে আমরা প্রস্তুতি নিয়েও নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান নির্বাচন কমিশনের অধিনে কোনো নির্বাচনে আমরা অংশ গ্রহণ করবোনা। লিখিত বক্তব্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরো বলেন দেশের মানুষ ক্ষুব্ধ, বাকরুদ্ধ। বিগত নির্বাচনের বৈতরণী অতিক্রম করতে যেভাবে হামলা মামলা ও পুলিশী হয়রানী করা হয়েছে। সেভাবে আসন্ন নির্বাচনে সেইম পদ্ধতিতে সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করার প্রস্তুতি চলছ। এগুলো নির্বাচনে নামে জনগণের সাথে তামাশার নামান্তর। এ ধরনের তামাশা মার্কা নির্বাচনে আমরা কাউকে বৈধতা দেওয়ার জন্য অংশ গ্রহণ করতে পারিনা। আশাকরি দেশবাসীও নির্বাচন বর্জন করবে। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুশতাক অাহমদ গাজিনগরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা অাব্দুর রকিব, সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা রুকন উদ্দীন, মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।



















