বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা
- Update Time : ০৩:৪৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সমাপনী অধিবেশনে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০১৯-২০ সেশনের জন্য আমীর ও মহাসচিব নির্বাচিত করা হয়। দিনব্যাপী এ শূরায় অন্যান্য এজেন্ডার মধ্যে ছিল-শাখা রিপোর্ট পেশ ও পর্যালোচনা, কেন্দ্রীয় রিপোর্ট পেশ ও পর্যালোচনা, আমীর নির্বাচন, কেন্দ্রীয় নির্বাহী পুনঃগঠন, অভিভাবক পরিষদ পুনঃগঠন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ ও কর্মপন্থা নির্ধারন এবং প্রস্তাব পেশ। শূরায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পুনঃগঠন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০১৯-২০ সেশনের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা হলেন, আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতী সাঈদ নূর, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতী হাবীবুর রহমান, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা জিএম মেহেরুল্লাহ, মাওলানা এনামুল হক মূসা, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামাতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, মাওলানা মুহসিনুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রেজাউল হক, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন হাবীবুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, মুহাম্মদ শাহাবুদ্দীন, মুফতী হাসান মুরাদাবাদী, হাফেজ শহীদুর রহমান, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুন নূর, মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা সামিউর রহমান মূসা, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা আনোয়ার আলী। বিজ্ঞপ্তি



















