নির্বাচনের এজেন্ডা থাকলেই সংলাপে যাবে ঐক্যফ্রন্ট: ফখরুল
- Update Time : ০২:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: নির্বাচন কেন্দ্রীক এজেন্ডা থাকলেই জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, গতবারের মতো সংলাপ হলে তা অর্থবহ হবে না। আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান নির্বাচন বাতিল করতে হবে। অযোগ্য এ নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠন করতে হবে। ঐক্যফ্রন্ট নিয়ে তিনি বলেন, ঐক্যফ্রন্ট অটুট আছে, কোনো দ্বন্দ্ব নেই।
সিলেটে সফরকারী দলে আরও রয়েছেন, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের মহাসচিব হাবিবুর রহমান বীর প্রতীক।



















