নারী তোমার সম্মান অতুলনীয় : আবদুর রহমান জামী
- Update Time : ০২:০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রায়ই একটা কথা মেয়েরা বলে থাকে”মেয়ে হয়ে জন্মে পাপ করছি।
মেয়ে হওয়াটা একটা অভিশাপ”।
এই কথাটা বলার সময় কি একটুও লজ্জা লাগেনা? নিজেকে নিজে এতো ছোট ভাবেন কিভাবে?
কি হবে সহানুভূতি দিয়ে যদি আত্মসম্মানই না থাকলো?
আপনাদের এসব বিরক্তিকর কথায় আমি বলতে বাধ্য হচ্ছি আপনারাই সমাজের অভিশাপ।সব মেয়েরা অভিশাপ না। মেয়েরা ঘরের লক্ষী।মেয়েরা বাবার রাজকন্যা আর মায়ের বান্ধবী।
ঘর থেকে বের হওয়ার সময় মায়েরা ঘরের চাবীটা ভরসা করে মেয়ের হাতেই দিয়ে যায়।একটা ভাই সব বিষয়ে উদাসীন থাকলেও বোনের প্রতি থাকে অনেক বেশি কেয়ারফুল।
বিয়ের পর স্বামীর ঘরের মালকিন তো নারীই হয়।একটা ছেলে বিয়ের আগেই চিন্তা করে তার বউকে কি খাওয়াবে,পড়াবে।কাজের ফাঁকে হয়তো খুব রোমান্টিক আলাপ করতে পারেনা কিন্তু নিজের আরামের কথা ভাবনার
আগে বউ এর কথাই ভাবে।
এখনকার অধিকাংশ মেয়ের কাছেই সংসার মানেই সে আর তার স্বামী।
কেন স্বামী কি আকাশ থেকে পড়ছে?তার বাবা-মা নাই?বাবা-মায়ের প্রতি তার দায়িত্ব নাই?
অনেক মেয়েই বলে সে সংসার জীবনে অসুখী।অসুখী হওয়ার কারণ হলো জামাই তার মায়ের কথায় উঠে বসে।
আরে বোন এতে আপনার দুঃখ কিসের? এতে আপনার খুশি হওয়ার কথা।
কারণ মা কখনো ছেলেকে খারাপ পথে যেতে বলবে না।আপনিও যদি তার সাথে তার মায়ের কথা শোনেন আপনার নিজের ও ভালো হবে।
ওনি নিশ্চয় আপনাদের স্বামী-স্ত্রীকে আলাদা থাকতে বলে না?
এবার আসি তোমরা যখন মা হও তখনকার কথায়।
মায়ের কাছে সন্তান যেমন অমূল্যবান সম্পদ।তেমনি সন্তানের কাছে মা হলো তাদের পৃথিবী।
সবসময় যে বলেন আমরা সব জায়গায় অবহেলিত।আচ্ছা কিভাবে অবহেলিত এটা একটু ভেবে দেখুন তো। হ্যাঁ, কিছু মেয়ে অত্যাচারিত হয় অবহেলিত হয়।কিন্তু সবাই না।
তাই মেয়ে হয়ে জন্মানোটা পাপ এই কথা বলবেন না।আর মেয়ে হওয়াটা অভিশাপ না এটা আল্লাহর রহমত।
আল্লাহ্ যখন খুশি হয় তখন কন্যা সন্তান দান করেন আর আপনারা কোন সাহসে অভিশাপ বলে ফেলেন!! আর কিছু মেয়ে আছে এরা স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করে জীবনই শেষ করে দেয়।এরা এই জন্মে কোনোদিনও সুখ পাবেনা।
আরে নারীর স্বাধীনতা মানে প্যান্ট-শার্ট পরে ঘুরাফেরা করা না।নারীর স্বাধীনতা মানে সাইকেল চালানো,বাইক চালানো না। যদি এসব করতে না পেরে নিজেকে ছোট মনে করেন তাহলে কিছু বলার নাই।ইসলামের নিয়মগুলো মেনে দেখুন নারীরাই সবচেয়ে সম্মানিত আর সুখী।।
লেখক: দক্ষিণ সুনামগঞ্জ মোবাইল 01712-531125




























