৪ তরুণীকে আটকে রেখে গণধর্ষণে আটক ২
- Update Time : ০১:৩৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারি ২০১৯
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: একটি বাসায় চার তরুণীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটেছে ফেনী শহরের রামপুর এলাকায়। বুধবার (৯ জানুয়ারি) তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে সোমবার সকালে ওই তরুণীদের কান্না ও চিৎকার শুনে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর এক তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রামপুর এলাকা থেকে মো. ওমায়ের (১৯) ও আরিফুল ইসলাম প্রকাশ আরমান (৩৩) নামে দুই যুবককে গ্রেফতার করেছে।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন হালদার জানান, শহরের রামপুরের ওই বাসা থেকে তরুণীদের উদ্ধার অভিযানের সময় বাসার বিভিন্ন কক্ষ থেকে ৫৩ পিস ইয়াবা বড়িসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও নির্যাতনের আলামত জব্দ করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।





























